সুজন সখী চলচ্চিত্র - সালমান শাহ ও শাবনূর
সুজন সখী ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র।
ছায়াছবিটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ।
এটি ১৯৭৫ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতাউর রহমান পরিচালিত ফারুক ও কবরী সারোয়ার জুটিকে নিয়ে নির্মিত সুজন সখী ছবির রঙিন পুনঃনির্মাণ ছিল।
পরিচালক জহিরুল হক সালমান-শাবনূর জুটিকে নিয়ে এই ছবি নির্মাণের ঘোষণা দিলেও পরে তিনি মারা যাওয়ার পর শাহ আলম কিরণ এই চলচ্চিত্রটি পরিচালনা করেন। এই ছায়াছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন আমজাদ হোসেন এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক খান আতা নিজেই।
পারিবারিক দ্বন্দ্বের কারণে দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়া ও তাদের মিলনের গল্প নিয়ে নির্মিত ছবিটি পরিবেশনা করেছে ফেয়ার ফিল্মস।
এতে নাম চরিত্রে অভিনয় করেছেন সালমান শাহ ও শাবনূর। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, সাদেক বাচ্চু, আনোয়ারা প্রমুখ।
