তামান্না হাসিন হুদা বাংলাদেশি অভিনেত্রী
তামান্না হাসিন হুদা, যিনি তামান্না নামে অধিক পরিচিত।
তিনি একজন বাংলাদেশি অভিনেত্রী, দন্ত চিকিৎসক ও মডেল।
তামান্না কুমিল্লা জেলায় ১লা জানুয়ারি, ১৯৭৯ সালে জন্মগ্রহন করেন। ১৯৯৫ সালে স্টারশিপের একটি বিজ্ঞাপন চিত্রের কাজ করার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। বাপ্পারাজের বিপরীতে ত্যাজ্যপুত্র চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে। ১৯৯৮ সালে রুবেলের বিপরীতে ভণ্ড চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল তোর জন্য রে ২০১৩ সালে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তিনি রিয়াজের বিপরীতে অভিনয় করেন। তামান্না বর্তমানে সুইডেনে বাস করছেন।
২৬ নভেম্বর ২০২১, সেখানে বসবাস করা গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দাইয়াকে বিয়ে করেছেন তিনি।
তামান্না অভিনীত সিনেমা গুলো হলোঃ ত্যাজ্যপুত্র (১৯৯৫) ভণ্ড (১৯৯৮) হৃদয়ে লেখা নাম তুমি আমার ভালবাসা, কঠিন শাস্তি (২০০২) মুখোশধারী (২০০২) আমার প্রতিজ্ঞা, চাই শুধু ভালোবাসা, সন্ত্রাসী বন্ধু, পাগল তোর জন্য রে।
