মৃত্যুর আগের দিন সালমান শাহ তুষার খান কে কেন খুঁজেছিলেন


 

বাংলাদেশের ছবির এক উজ্জ্বল তারকা ছিলেন সালমান শাহ। কয়েক বছরের ক্যারিয়ারে জয় করেছিলেন তিনি কোটি দর্শকের হৃদয় ও ভালোবাসা। সেই সময়ের অন্যতম জনপ্রিয় এই নায়কের সাথে প্রায় প্রতিটি ছবিতেই দেখা যেত অভিনেতা তুষার খানকে তিনি ছিলেন সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী।


সম্প্রতি সাক্ষাৎকারে সালমান শাহর সঙ্গে নিজের সম্পর্ক, কাজের স্মৃতি এবং তার মৃত্যুর আগের দিন ঘটে যাওয়া কিছু না ভুলতে পারা ঘটনা তুলে ধরেন তুষার খান। সালমান শাহর সাথে সম্পর্ক নিয়ে তুষার খান বলেন, সালমান শাহ আমার বয়সে ছোট ছিল কিন্তু আমাদের মধ্যে অসম্ভব ভালো একটা বন্ধুত্ব ছিল বড় ভাই বন্ধু যাই বলেন। ওর সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। শেষেরদিকে দেখা গেছে এক সাথে  ২৪ দিন কাজ করছি আমরা। হয়তো ৫টা দিন অন্য ছবির কাজ করছি।


সালমানের সাথে  হৃদ্যতা বেশ ভালো ছিল জানিয়ে তুষার খান। আমরা কাজ করতাম রাত পর্যন্ত তারপর ও বাসায় চলে যেত আমি আমার বাসায় চলে যেতাম। মাঝে মাঝে  দেখা যেত ১১টা সাড়ে ১১টার দিকে ও আমার বাসায় চলে আসতো। আমারা প্রতিদিনই আড্ডা দিতাম। সালমানের সাথে কত স্মৃতি আছে বলে শেষ করা যাবে না অনেক ভালো একটা মানুষ ছিল। অনেকে বলে না ভালো মানুষ বেশি দিন থাকে না আসলেই তাই হয়েছে। সালমান কত শক্তিশালী নায়ক ছিলো বিশ্লেষণ করে তুষার খান বলেন এত বছর  চলে গেছে কিন্তু ছবি দেখলে মনে হয়তো এই তো সেদিনের ছবি। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যখন সালমানের কথা বলে তখন সত্যি ভালো লাগে শুনতে। তখন জন্মও হয়নি কিন্তু সালমানকে ভালোবাসে বুঝতে হবে সালমান শাহ অভিনয় দিয়ে নিজের কোন জায়গাটা তৈরি করে রেখে গেছেন।


সালমানের মৃত্যু প্রসঙ্গে তুষার বলেন, সালমানের যখন মন খারাপ থাকতো তখন প্রায়ই আমার সাথে  কথা বলতো। আমাকে টেলিফোনে বলতো আমার ভালো লাগছে না আমি তোমার বাসায় আসব। ওর ফোন পেয়ে আমি কোথাও বের হতাম না। আমরা এক সাথে  অনেক বিষয়ে কথা বলতাম। এতে অনেক টাই ও ফ্রেশ হত। পরদিন আবারও ফুরফুরে মেজাজে অভিনয় সেটে দেখতাম ছোট ভাই কে।আফসোস করে এই অভিনেতা বলে এমন কথা শোনার পর আমার প্রায়ই মনে হয় ও হয়তো অন্যদিনের মতো আমার কাছে কিছু কথা শেয়ার করতে চাইতে ছিল । হয়তো আমার সাথে কথা বলার পর ওর মনটা আবার ফ্রেশ হয়ে যেত। এমন দুর্ঘটনা হয়তো হতো না। আমার মনে হয় আমি ওইদিন কেন আত্মীয়ের বাসায় ঘুমিয়ে গেলাম এই কষ্টটা আমার সারাজীবন থাকবে। আমি সেদিন না ঘুমিয়ে পড়লে আজ ও আমাদের মাঝে সালমান শাহ থাকতো। এত দর্শকের মন ভেঙে যেত না খুবই কষ্ট হয় আমার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url