২৫ বছরে ‘ফুল নেবো না অশ্রু নেবো’
২৫ বছরে ‘ফুল নেবো না অশ্রু নেবো’
শাকিব–শাবনূর জুটির ‘গোলাম’–এর বিশাল সাফল্যের পর এই জুটিকে ঘিরে নতুন করে ভাবতে শুরু করেন নির্মাতারা। সেই ধারাবাহিকতায় গুণী পরিচালক এফ আই মানিক নির্মাণ করেন ত্রিভুজ প্রেমের গল্পে ‘ফুল নেবো না অশ্রু নেবো’।
সিনেমার কাহিনিতে শাবনূরের বিপরীতে শাকিব খানের প্রেম, বিরহ আর আমিন খানের একপাক্ষিক ভালোবাসা সব মিলিয়ে গল্পে তৈরি হয় তীব্র নাটকীয়তা। শাকিব–শাবনূর জুটির কেমিস্ট্রি ছিল ছবির বড় শক্তি। বিশেষ করে গানগুলোতে এই জুটি যেন সব ছাপিয়ে যায়। অনেক দর্শকের কাছে গান দিয়েই এই জুটি আরও গভীরভাবে পরিচিত হয়ে ওঠে। সিনেমাটির মিউজিক অ্যালবাম আজও অলটাইম চার্টবাস্টার হিসেবে বিবেচিত। ‘দুধে আলতা বদন’, ‘আমার হৃদয় একটা আয়না’ ও ‘বিধি তুমি বলে দাও’—এই তিনটি কালজয়ী গান ছবিটিকে সময়ের সীমা ছাড়িয়ে দিয়েছে।
আমিন খান ছিলেন ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। একজন এন্টি-হিরো হিসেবে তার পর্দা উপস্থিতি সিনেমার ড্রামাকে আরও জমজমাট করে তোলে।
২০০০ সালের ২৮ ডিসেম্বর, দ্বিতীয় ঈদুল ফিতরে মুক্তি পায় ‘ফুল নেবো না অশ্রু নেবো’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এই ছবির সাফল্যের রেশ ধরেই শাকিব–শাবনূর–আমিন ত্রয়ীকে নিয়ে এফ আই মানিক ‘দাবানল’ নামক সিনেমা করার কথা ছিল। তবে নানা কারণে সেই সিনেমাটি আর নির্মিত হয়নি।