নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত
প্রখ্যাত চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্টাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রন্ত হয়ে দীর্ঘ সাত মাস আসুস্ত আছেন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন। বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে নিচ্ছিত করেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।
জানা গেছে ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন অনেক দিন থেকে। গত ছয়টি মাস থেকেই তিনি লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। একমাত্র মেয়ে ইসরাত জাহান ও তার পরিবার পাশে আছেন। এদিকে,'নিরাপদ সড়ক চাই দিবস' উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পূর্ব লন্ডনে অভিনেতার সুস্থতার জন্য দোয়া মাহাফিল আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।
