সিনেমায় সময় থাকলে সবচেয়ে বড় লাভটা হয় নিয়ন্ত্রণে

আমি মনে করি, শাকিব খানের সিনেমার শুটিং আরো আগে

শুরু করা উচিত।

অনেক সময় দেখা যায়, মুক্তির মাত্র মাস খানেক আগে শুটিং

শুরু হয়।

এতে সিনেমা বানানো সম্ভব—কিন্তু কোয়ালিটির জন্য সময়টা

যথেষ্ট হয় না।


সিনেমায় সময় থাকলে সবচেয়ে বড় লাভটা হয় নিয়ন্ত্রণে। 

তাড়াহুড়ায় যেটা হয়, সময় নিয়ে কাজ করলে সেটার উল্টোটা

সম্ভব হয়।

সময় থাকলে স্ক্রিপ্ট ঘষেমেজে ঠিক করা যায়।

অপ্রয়োজনীয় দৃশ্য বাদ দেওয়া, সংলাপ ঠিক করা, চরিত্রের আর্ক 

পরিষ্কার করা। এই জায়গাগুলোতেই সিনেমা শক্ত হয়।


তাড়াহুড়ায় শট নেওয়া হয়। সময় থাকলে শট ভাবা যায়।

অভিনয় ও ক্যারেক্টার ডেভেলপমেন্টে সময় থাকলে

অভিনেতারা চরিত্রের ভেতরে ঢোকার সুযোগ পান।

রিহার্সাল, একাধিক টেক, এক্সপ্রেশনের সূক্ষ্মতা আসে।

সময় ভালো সিনেমা তৈরি করে বা নষ্ট করে।

এডিটের রিদম,  সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর, কালার গ্রেডিং।

 সময় ছাড়া এখানে পারফেকশন সম্ভব না।

সময় থাকলে ভুল ধরা যায়, ঠিক করা যায়।

রিশুট, রি-এডিট, সাউন্ড ফিক্স।এই সুযোগটাই তাড়াহুড়ায় থাকে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url