কোটি টাকার কাবিন

       

এই ছবিই ছিল শাকিব খান–অপু বিশ্বাস জুটির প্রথম সিনেমা।

মুক্তির পরপরই ছবিটি হয়ে ওঠে বিরাট সফল ও তুমুল আলোচিত।

 দুই শত্রু পরিবারের সন্তান হয়েও ভুল করে প্রেমে পড়ে যায়

শাকিব ও অপু। সেই প্রেমকে শত্রুতার গুটি হিসেবে ব্যবহার

করতে চান দুই পরিবারের প্রধান—রাজ্জাক ও ফারুক।

কীভাবে সেই শত্রুতা বন্ধুত্বে রূপ নেয়, তা-ই ছিল ছবির মূল শক্তি। 

বাণিজ্যিক গল্প বলায় দক্ষ এফ আই মানিক এই সিনেমাকে

দর্শকের হৃদয়ে জায়গা করে দেন।

এ সিনেমার সাফল্যে বদলে যায় ইন্ডাস্ট্রির গতিপথ।

অসুস্থ সিনেমায় দিশাহীন ইন্ডাস্ট্রি আলোর দেখা পায়।

সমস্ত অশ্লীল সিনেমা বন্ধ হতে লাগে পাশাপাশি সুস্থ ধারার সিনেমার

নির্মাতারা আবার জেগে উঠেন।

এই ছবির সাফল্য বদলে দেয় শাকিব খানের জীবনও।

দীর্ঘদিনের সংগ্রামী অধ্যায় পেরিয়ে কোটি টাকার কাবিন তাঁকে 

ইন্ডাস্ট্রিতে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয়।

এখান থেকেই শুরু হয় সুপারস্টার শাকিব খানের আরও দৃঢ় 

পথচলা।কিন্তু সবচেয়ে অবাক করা অধ্যায়টি ছিল একজন নতুন 

মুখের উত্থান।

অপু বিশ্বাসের সিনেমায় যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেনের 

কাল সকাল (২০০৫) দিয়ে।

সেখানে শাবনূরের উপস্থিতিতে তিনি ছিলেন নীরব, প্রায় অদৃশ্য। 

একসময় ফিরে যান বগুড়ায়, মনে হয়েছিল হয়তো গল্পটা এখানেই 

থেমে যাবে। ঠিক তখনই এফ আই মানিকের একটি ফোন কল 

বদলে দেয় সবকিছু। রাতারাতি তিনি হয়ে ওঠেন কোটি টাকার 

কাবিন-এর নায়িকা।

আর প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয়ে চলে আসেন আলোচনায়। 

যেন তিনি নতুন কেউ নন, অনেকদিন ধরেই পর্দার মানুষ। পরের 

ইতিহাস কারো অজানা নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url