সালমানের স্ত্রী সামিরার কারণে সালমান-মৌসুমী জুটি ভাঙে, শাবনূরের কারণে নয়


দীর্ঘ সময় ধরে গুঞ্জন রয়েছে নায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক ছিল। সালমান-মৌসুমী জুটি ভেঙে গিয়েছিল এই সম্পর্কের কারনে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সালমান শাহর সহকারী মুনসুর আলী। তিনি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন,শাবনূর নয়, নায়িকা মৌসুমীকে নিয়ে সন্দেহ  ছিল সালমান শাহর স্ত্রী সামিরার। এ কারণেই সালমান-মৌসুমীর জুটি ভেঙে গিয়েছিল।


মুনসুর আলী আরো জানান, সামিরা হক মৌসুমীকে নিয়ে সালমান শাহকে সন্দেহ করতেন।  'দেনমোহর ' সিনেমার পর মৌসুমীর সঙ্গে আর কোন ছবিতে কাজ করতে চাননি। এ সিনেমার পর আরো সিনেমার অফার আসে কিন্তু মৌসুমী থাকায় ভাই না করে দেন। ভাইকে বলি গল্পতো ভালো ছিলে ভাই জানায় তোমার ভাবি সন্দেহ করে। তাই আমি আর মৌসুমীর সাথে কাজ করবো না।


মুনসুর জানাই সালমান-শাবনূরের সম্পর্ক ভাই-বোনের মত ছিল। আমি সাড়ে চার বছর সালমান ভাইয়ের সাথে ছিলাম। ওদের প্রেমের সম্পর্কে কিছু জানি না দেখিনি।ভাই সব নায়িকাকে সম্মান করতেন। শাবনূরকে দেখে ভাই বলেন আমার তো কোন বোন নাই তুমি আমার ছোট বোনের মত। সব সময় ভাইকে আমি নারীদের কে সম্মান করতে দেখেছি। ভাই কাজ শেষে বাইরে সময় না কাটিয়ে তাড়াতাড়ি বাসায় যেতেন। তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url